মালদা টাউন স্টেশনে চাঞ্চল্য, বেঙ্গালুরু গামী ট্রেনে পাচার রুখে গ্রেপ্তার এক।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- ভিন রাজ্যে নাবালিকা পাচার রুখল মালদা জিআরপি। গ্রেফতার এক অভিযুক্ত। মালদা জিআরপি সূত্রে জানা গেছে, কালিম্পং থেকে দুই নাবালিকাকে অপহরণ করে বেঙ্গালুরু গামী এক্সপ্রেস করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ব্যাঙ্গালুরু গামী ২২৫০২ এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি। এরপরই উদ্ধার করা হয় দুই নাবালিকাকে সঙ্গে তাদের এক সহযোগিকেও। ঘটনায় গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

