ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় ফের ভেস্তে গেল এক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় ফের ভেস্তে গেল এক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার চক্রগোপাল সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এক বাংলাদেশি মহিলাকে আটক করেন। ধৃতের নাম জয়নব (৫০)। জিজ্ঞাসাবাদে জয়নব স্বীকার করেন, ১৯৯০ সালে তিনি তাঁর স্বামী শেখ ইমরানের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ…

Read More

বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীতে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে নবীনবরণ উৎসব উদযাপিত হলো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতি বছরের মতো এবছরও আজ ১৬ই জুলাই বুধবার দুপুরে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীতে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে নবীনবরণ উৎসব উদযাপিত হলো। নবীনবরণ উৎসবে পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীতে নবাগত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। আজকের নবীনবরণ উৎসব উপলক্ষ্যে শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাকর্মী…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির ডাকে বুধবার বালুরঘাটে কৃষি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির ডাকে বুধবার বালুরঘাটে কৃষি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ইউরিয়া ও অন্যান্য কৃষি সামগ্রী নিয়ে কালোবাজারির অভিযোগে এদিন কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন। কৃষকদের অভিযোগ, ১১০০ টাকার ইউরিয়া তাঁদের ১৮০০ টাকা ছাড়া দেওয়া হচ্ছে না। প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশে এই কালোবাজারি চলছে বলে সরব চাষিরা।…

Read More

সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মেদিনীপুর শহরে পদযাত্রা ও পথসভার আয়োজন করল তৃণমূল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই কে সামনে রেখে সারা রাজ্যজুড়ে চলছে তৃণমূলের প্রস্তুতি পর্ব, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ২১শে জুলাইকে সামনে রেখে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের উপর নিলজ্জভাবে অত্যাচারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মেদিনীপুর শহরে পদযাত্রা ও পথসভার আয়োজন করল তৃণমূল, এই দিন এই পদযাত্রায়…

Read More

শিল্প সংস্থায় বিনিয়োগ আকর্ষণে জেলা প্রশাসনের উদ্যোগ, NSE-র সঙ্গে যৌথ বৈঠকে ৪০ জন শিল্পপতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করল জেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরাও যাতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তাদের শিল্প সংস্থাগুলিতে বিনিয়োগ আকর্ষণের সুযোগ পান, সেই উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন।দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামানিক জানিয়েছেন, এদিনের…

Read More

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ ও চাবি ছিনতাই।

জগৎবল্লভপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও জগৎবল্লভপুরে ছিনতাই। লাঠির আঘাতে অচেতন করে ছিনতাই। স্বর্ণকারের হাতে থাকা নগদ এক লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলি জাঙ্গীপাড়ার সীতাপুর বাস স্ট্যান্ডের দেবনাথ জুয়েলার্সের স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ৮:৪০ নাগাদ বাড়ি থেকে ১০০ মিটার দূরে হাওড়া জগৎবল্লভপুর তেলিহাটি গ্রামের একটি…

Read More

দীর্ঘদিন রাস্তার কাজ হয়নি, রাস্তার বেহাল দশা, বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে দাবি এলাকাবাসীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন রাস্তার কাজ হয়নি। রাস্তার বেহাল দশা। বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে দাবি এলাকাবাসীর। এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিত্যদিন বহু মানুষের যাতায়াত,বাইক আরোহী সাইকেল কিংবা এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের যেতে হয় এমন বেহাল রাস্তার উপর দিয়ে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীর শিক্ষকরা যাতায়াত করে ওই রাস্তায় , এলাকার মানুষ…

Read More

মেট্রো পার্কিংয়ের কাছে তল্লাশি অভিযান, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে চার যুবক গ্রেফতার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণেশ্বর থানার পুলিশের ফের বড় সাফল্য। গোপন সূত্রের খবর পেয়ে আজ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে মেট্রো রেল পার্কিংয়ের কাছে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ কেজি গাজা উদ্ধার করলো। ইতিমধ্যেই বিপুল পরিমাণ গাজার বস্তা সহ চারজনকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার সন্দেহজনক চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কোচবিহার জেলার শিখরপুর এলাকার বছর ২৩ এর বাসিন্দা…

Read More

UDAN প্রকল্পে আশার আলো, মালদায় বিমান পরিষেবা চালুর দাবিতে সরব বাণিজ্য মহল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়।প্রথমদিকে বায়ুদূতের মতো…

Read More

বিতর্কিত মন্তব্য নবনির্বাচিত জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- একুশে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচি থেকে বিজেপির কোমর ভেঙে দেওয়ার নিদান। বিতর্কিত মন্তব্য নবনির্বাচিত জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির। জেলা সভাপতির পথ অনুসরণ করেই বিরোধীদের বেলাগাম আক্রমণ। কংগ্রেস সিপিএমকে বিজেপির বি- টিম বলে দাবি। রাজনৈতিক দৈনদশায় ভুগছে তৃণমূল। নিজেদের কোমর ভেঙে বসে আছে কটাক্ষ বিজেপির। তৃণমূল বিজেপির পরিপূরক দাবি সিপিএমের। শুরু হয়েছে রাজনৈতিক…

Read More