৯০-ঊর্ধ্বদের বাড়িতে গিয়ে ভাতা প্রদান, ব্যতিক্রমী উদ্যোগ দক্ষিণ দিনাজপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাননীয় কমিশনার স্যার, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এর নির্দেশে এবং মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, কুমারগঞ্জ ব্লকের এর তত্ত্বাবধানে কুমারগঞ্জ ব্লকের আট টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট 179 জন উপভক্তা
যারা জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ভাতা পান তাদের বাড়ি বাড়ি গিয়ে ভাতার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ব্যাংক গুলোর সাহায্যে।
এদের প্রত্যেকেরই বয়স 90 বছরের বেশি এবং এনারা চলা ফেরা করতে পারেন না।

আজ জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অরুন্ধুতী সরকার ও তার টিম এমনি একজন উপভোক্তা সামন্ত বর্মন , WB-S-00483671, যিনি বিছানা থেকে উঠতে পারেন না তার বাড়ি গিয়ে জুন, 2025 এর NSAP ভাতা 1000 টাকা ব্যাংক এর সাহায্যে তাকে প্রদান করেন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *