বেহাল রাস্তায় মৃত্যু! খাটিয়ায় করে হাসপাতালে পৌঁছেও বাঁচানো গেল না বৃদ্ধাকে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-খাটিয়াই করে নিয়ে যাওয়া রোগীর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।। সেই রোগীর আজ মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বর্ষার সময় ভয়ংকর পরিস্থিতি হয়।এলাকার কোন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। রানী সরেন নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরই যাতে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার মৃত্যু হল তার। পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না। সেই সঠিক সময় চিকিৎসা পেত।
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা।
বিজেপির অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ী তৃণমল।
পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ বিধায়ক সাংসদ সব বিজেপির। কেন তারা উন্নয়ন করেনি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *