শোকের যাত্রা শেষে মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শ্মশানযাত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির মৃতদেহ শ্মশানে সৎকার করে বাড়ি ফেরার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। রবিবার ঝড় বৃষ্টির রাতে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে, গাছ সহ ইলেকট্রিক ছিঁড়ে পড়ে তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক শশ্মশানযাত্রীর।রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মালদাহের হবিবপুর থানার কন্যাডুবি গ্রামে। জানা গেছে ওই গ্রামের বছর ৪৬ বয়সী বাসীন্দা সুশান্ত সিংহ, রবিবার হবিবপুর রাইস মিল হাট শ্মশানে যান কাজ করতে ।তিনি পাশের গ্রামের এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে শ্মশানযাত্রী হিসেবে শ্মশানে গিয়েছিলেন। এরপর তিনি সেখান থেকে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন।
ফেরার সময় গ্রামের রাস্তায় ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ করেই একটি শিশুগাছ ৪৪০ ভোল্টবাহী বিদ্যুতের তারে পরে তার ছিড়ে নিয়ে নিচে পড়ে। আর সেই ছিঁড়ে পড়া তার সুশান্তবাবুর দেহে পেচিয়ে যাওয়ায় তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। সেই সঙ্গে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *