পরিচয়পত্র থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার, রাতের বাসে বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিকরা
।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিল্লি থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে। মূলত দিল্লি হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত পরিচয় শ্রমিকরা কাজ করতে গেছে তাদেরকে পুলিশ প্রশাসন প্রচন্ডভাবে ভয় দেখাচ্ছে। এছাড়াও মার ধরো করা হচ্ছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও। সেই কারণে সোমবার সন্ধ্যা বেলা বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাঙ্গা পুকুর এলাকার প্রায় ২০০ থেকে ২৫০ জন তিনটি নাইট সার্ভিস গাড়ি রিজার্ভ করে চলে আসে। মূলত তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করত। যার কারনে ওখানে থাকা বাড়ির সমস্ত জিনিসপত্র বাসের ছাদে করে নিয়ে আসে। মূলত সেই সমস্ত পরিচয় শ্রমিকদের বলা হয় ৩১ শে জুলাই এর মধ্যে তারা যদি বাড়িতে ফেরত না যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

