সাঁকরুইতে বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে তৃণমূলের গর্জন, পথসভায় ক্ষোভ উগরে দিলেন নেতৃত্ব।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের সাঁকরুইতে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা, এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল, বলরাম নিয়োগি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

