“অভয়া থেকে তামান্না শত মেয়ের কান্না”— কাঁচরাপাড়ায় ব্যতিক্রমী প্রতিবাদ শিল্পের মাধ্যমে।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- “অভয়া থেকে তামান্না শত মেয়েদের কান্না” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৭এ জুলাই কাঁচরাপাড়া বেল ইন্সটিটিউট এ তিলোত্তমার প্রিয়জনদের উদ্যোগে আয়োজিত হলো প্রতিবাদি অঙ্কন প্রতিযোগিতা “রঙ তুলির ঝড় তামান্নার জন্য “। বিগত দিনে বংলায় ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বাচ্চা থেকে বড়ো প্রায় দুশোজন শিল্পী। এ বিষয়ে উদ্যোক্তারা জানালেন প্রতিবাদের এই ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে তারা বাংলায় ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সজাগ ও সচেতন করতে চান।

