মানিকচক, রতুয়া, কালিয়াচকে গঙ্গার ভাঙন: আগাম প্রস্তুতির নির্দেশ জেলাশাসকের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —ভাঙ্গন এবং জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। উল্লেখ্য গঙ্গা,ফুলহর এবং মহানন্দা নদীর জলস্তর বাড়তেই জেলার মানিকচক রতুয়া এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। মূলত সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা করা হয়। সমস্ত দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভাঙ্গন রোধের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা আলোচনা হয়। সেই সঙ্গে ভাঙ্গন কাবলিত এলাকার মানুষরা যাতে ঠিকঠাক পরিষেবা পান সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান এখনো পর্যন্ত জেলায় বন্যা পরিস্থিতি হয়নি তবে গঙ্গার জলস্তর বেড়েছে।জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন জেলার মানিকচক রতুয়া এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বেশ বিষয় করে এই এলাকায় গঙ্গা ভাঙ্গন এলাকা এই সব জায়গায় ভিডিও থেকে পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি থেকে ফেরিঘাটের সমস্ত ধরনের আধিকারিকদের নিয়ে আলোচনা করা হয় যাতে আগামী দিনে গঙ্গা পার্শ্ববর্তী এলাকার মানুষের কোন সমস্যা না হয়। সেই দিকে নজর রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *