পঞ্চদশ অর্থ কমিশনের ৯৯.৩২% অর্থ খরচে নজির কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৪-২৫ রাজ্য থেকে দেওয়া পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করে নজির করল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। জানা গেছে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থ বর্ষে রাজ্য থেকে ৭০ লক্ষ টাকা পেয়েছিল। এই টাকার মধ্যে শতকরা ৯৯.৩২ শতাংশ অর্থ ইতিমধ্যেই খরচ করে ফেলেছে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি বিভিন্ন উন্নয়নমূলক কাজে। দক্ষিণ দিনাজপুর জেলার আটটি পঞ্চায়েত সমিতির মধ্যে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থের টাকা সবচেয়ে বেশি পরিমাণে খরচ করে এখনো পর্যন্ত জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে। এই ৭০ লক্ষ টাকার মধ্যে ৪২ লক্ষ টাকা পেয়েছিল তায়েদ ফান্ডের জন্য আর ২৮ লক্ষ টাকা পেয়েছিল আন্টায়েদ ফান্ডের জন্য।
প্রসঙ্গত তায়েদ ফান্ডের কাজ করার মধ্যে ছিল স্যানিটারি, শৌচাগার এবং পানীয় জল প্রকল্পের কাজ। আর আন্তায়েদ ফান্ড বলতে বোঝায় রিলাক্স ফান্ড অর্থাৎ রাস্তাঘাট, সোলার লাইট সহ বিভিন্ন কাজ। এই ফান্ডের অর্থ থেকে পঞ্চায়েত সমিতির মধ্যে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তার পরিষেবার মান উন্নত করার জন্য খরচ করা হয়। জানা গেছে এখন প্রায় মাত্র ৩০,০০০ টাকা রয়েছে।যেই টাকা খুব শীঘ্রই খরচ করা হবে। সুতরাং জেলার আটটি পঞ্চায়েত সমিতির মধ্যে পঞ্চদশ অর্থ বর্ষের টাকা খরচ করে নজির সৃষ্টি করল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি ২০২৩-২৪ অর্থবছরেও সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করে জেলার মধ্যে নজির সৃষ্টি করেছিল। সুতরাং টাকা খরচের দিক থেকে সেই নজির সৃষ্টির ধারা ২০২৪-২৫ অর্থ বর্ষেও বজায় রাখল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির এই সাফল্যে খুশি সেই পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাধারন মানুষ।

