গোয়ালতোড় বালিকা বিদ্যালয়ে বর্ষাকালীন রোগ প্রতিরোধে সচেতনতা শিবির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় গ্রামগঞ্জে, সেই রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয়ে সমস্ত পড়ুয়াদের নিয়ে ম্যালেরিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে আলোচনা সভা ও সচেতনতার শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত, জনসাস্থ্য ও পরিবেশ কর্মদক্ষ কার্তিক খিলাড়ি, বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা অন্তরা বসু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের পড়ুয়াড়া।

