সবজি ব্যবসায়ীকে গুলির ঘটনায় ইটাহার থেকে দুই যুবক আটক, পুলিশের রিমান্ডে তোলার আবেদন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গত একুশে জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কোরটি পাড়া এলাকায় এক সবজি ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে বংশীহারী থানার পুলিশ ইটাহার থানার সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার দুই যুবককে আটক করে। গতকাল বিকেলে বংশীহারী ও ইটাহার থানার যৌথ উদ্যোগে দুই যুবককে বংশীহারী থানায় নিয়ে আসা হয়।

বুধবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বংশীহারী থানায়। এই সময় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার অ্যাডিশনাল এসপি, মহকুমা পুলিশ আধিকারিক এবং বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। ধৃতরা হলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিয়াপাড়ার বাসিন্দা সাজিরু দ্দিন সরকার (৩৯) এবং নমনীয় এলাকার বাসিন্দা খুদা বক্স (৩২)।

আজ সকালে থানায় হাজির হন ধৃতদের পরিবার। তাঁদের দাবি, সাজিরু ও খুদা বক্স সম্পূর্ণ নির্দোষ, পুলিশ তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

পরে বিকেল পাঁচটা নাগাদ ধৃত দুই যুবককে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আরও তদন্ত চালাতে এবং অন্যান্য জড়িতদের খুঁজে পেতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। গুলির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে বংশীহারী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *