ডিজিটাল নিরাপত্তায় সচেতনতা বাড়াতে শিক্ষামূলক সেমিনার কাঞ্চননগর বিদ্যালয়ে।

পূর্ব বর্ধমাণ, নিজস্ব সংবাদদাতা:- আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সমাজে অবদান এই প্রজেক্টের আওতায় তাঁরা ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের মধ্যে কিভাবে তথ্য জ্ঞাপন এবং তার ব্যবহারে নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায় তার ওপর একটি শিক্ষামূলক সেমিনার আয়োজন করেন। বিভিন্ন বক্তা সহজভাবে বুঝিয়ে বলেন, রোজকার পড়াশোনা এবং কেনাকাটা ইত্যাদিতে হ্যাকিং সামলে ইন্টারনেটের মাধ্যমে জীবনযাত্রা চালিয়ে যাওয়া যায়।বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ জানান, এই বিষয়ে ছোটদের সবসময়ে নির্দেশিকা প্রয়োজন। তারা নিত্যনতুন ফোন এবং অ্যাপ ব্যবহার করে। এই সেমিনার তাদের কাজে লেগেছে।প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, ডিজিটাল দুনিয়ায় নিজেকে এগিয়ে না রাখতে পারলে নিজের ক্ষতি। এই সেমিনার তারই একটি ধাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *