জনগণের অভিযোগ শুনতে সরাসরি থানায় হাজির জঙ্গিপুরের পুলিশ সুপার।

জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা:- থানায় অভিযোগ জানাতে এসে সাধারণ মানুষ ঠিকমতো বিচার পান কিনা, অভিযোগ নেওয়া হয় কি না, কিংবা যথাযথ তদন্ত হয় কি না— এই সমস্ত বিষয় সরজমিনে খতিয়ে দেখতে আজ জঙ্গিপুর থানায় নিজে উপস্থিত হলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ।
সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার পাশাপাশি, তিনি প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শুনে আশ্বাস দেন যে যত দ্রুত সম্ভব অভিযোগগুলোর সমাধান করা হবে। থানায় উপস্থিত বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান এবং পুলিশ সুপারের সরাসরি অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
এদিন পুলিশ সুপার জানান, “এই ধরনের অ্যাওয়ারনেস ও অভিযোগ শোনার কর্মসূচি শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও নেওয়া হবে। প্রশাসনের কাছে মানুষের আস্থা বাড়াতে আমাদের নিয়মিত মাঠে নামতে হবে।”
এই উদ্যোগের ফলে থানার প্রতি সাধারণ মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতাও প্রমাণিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *