চিনে ফেলল পরিবার! অজ্ঞাত মৃতদেহ ঘিরে রহস্য, পরিবারের দাবি– খুনের সম্ভাবনা।

রামপুরহাট, বীরভূম, নিজস্ব সংবাদদাতাব:- অবশেষে রহস্য ভেদ হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে। মৃতদেহের পরিচয় শনাক্ত করল পরিবার। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাকেশ শেখ ওরফে লেদা, যিনি রামপুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যার পর থেকেই রাকেশ নিখোঁজ ছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি রাতে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেন কিন্তু কোথাও তার হদিশ মেলেনি।
এদিন সকালে একটি খবর সম্প্রচারের মাধ্যমে পরিবারের নজরে আসে একটি অজ্ঞাত মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। এরপরেই পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান ও মৃতদেহ দেখে তাঁকে রাকেশ শেখ হিসেবে শনাক্ত করেন।
তবে এখানেই শেষ নয়। পরিবারের দাবি, মৃতদেহে একাধিক চোটের চিহ্ন দেখা গিয়েছে। এই কারণেই তারা সন্দেহ করছেন যে রাকেশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে আরও জানা যায়, তাঁরা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *