কোচবিহারের পর এবার এনআরসি নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- কোচবিহারের পর এবার এনআরসি নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে। ওই নোটিশে নাম রয়েছে অঞ্জলী শীল ও তাঁর স্বামী নিত্য শীল নামে দুই জনের। নোটিশে বলা হয়েছে তারা ফালাকাটা থানার জটেশ্বরের বাসিন্দা। কিন্তু ওই নোটিসে জেলার নাম রয়েছে কোচবিহার।

এদিকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে দীর্ঘদিন থেকে বসবাস করছেন অঞ্জলী শীল ও নিত্য শীল নামে দুই জন। কিন্তু নোটিশে উল্লেখ থাকা দুই ব্যাক্তি যে তারা সেটা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে।

কারণ জটেশ্বরের অঞ্জলী শীল এখনো সেই নোটিশ হাতে পাননি। এদিকে জটেশ্বরে বসবাস করা অঞ্জলী শীল জানিয়েছেন, তারা বহু বছর ধরে ফালাকাটা ব্লকের জটেশ্বরে থাকেন। সমস্ত প্রমানপত্রও রয়েছে তাঁদের কাছে। তারপরও কেনও এই নোটিসে নাম তাঁদের, কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁরা। যদিও বুধবার সকাল পর্যন্ত হাতে নোটিশ পাননি ওই পরিবার বলে জানিয়েছেন। এই ঘটনা নিয়ে প্রবল ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *