কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এই দিন বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে বৈধ পদ্ধতি মেনে ভোটাভুটির মধ্য দিয়ে সমিতির নতুন কমিটি গঠন হল। হরিপুর মৎস্য খটি র সভাপতি বকুল বরের সভাপতিত্বে এদিন এই কমিটি গঠন হয়। কাঁথি শহরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে এই সভার আয়োজন করা হয়। বিশেষ সাধারণ সভায় মোট ১৭ জনের কমিটি গঠন করা হয়। এতে সমস্ত মৎস্য খটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতি ও সমর্থনে কমেডি গঠন ও কর্মকর্তা নির্বাচন হয়। সংগঠন সূত্রে খবর, এদিন কাঁথি মহকুমা মৎস্যজীবী খটি উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে আমিন সোহেল ও সম্পাদক রবীন্দ্র বর ও কোষাধ্যক্ষ নিতাই ঘোড়াই এবং হিসাব রক্ষক অজিত দত্ত এর নাম ঘোষণা করা হয়। এই দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি ও জেলা সহ মৎস্য অধিকর্তা (সাধারণ) সৌরিন্দ্র জানা প্রমুখ।

