আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির পথে বিজেপির উত্তরকন্যা অভিযান, নেতৃত্বে দুই বিধায়ক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’-কে ঘিরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আজ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জেলার হাসিমারা, কালচিনি, জয়ঁগা, কুমারগ্রাম সহ একাধিক এলাকা থেকে বিজেপি কর্মীরা মিছিল ও যানবাহনে করে অভিযানে অংশ নিতে শিলিগুড়ির পথে এগিয়ে চলেছেন।
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা ও কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁও। তাঁদের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক ‘উত্তরকন্যা অভিযান’-এ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
দলের দাবি, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই অভিযান। শিলিগুড়ির উত্তরকন্যা ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের পরিকল্পনা করেছে দল।
প্রশাসনের পক্ষ থেকেও এই অভিযানকে কেন্দ্র করে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *