২১শে জুলাই শহীদ সভার আগে দুর্ঘটনার কবলে তৃণমূলের কর্মীবাহী বাস, অল্পের জন্য রক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ সভাতে যাওয়ার আগে দুর্ঘটনার কবলে কর্মীদের বাস,নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়লো ওই বাসটি, রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কাদরা জঙ্গলে, সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার একুশে জুলাইয়ের দিনে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রকোনারোড থেকে রাজ্য সড়ক ধরে গোয়ালতোড় যাচ্ছিল জলেশ্বর নামক যাত্রীবাহী বাসটি, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কাদরার জঙ্গলে ঢুকে পড়লো যাত্রীবাহী বাসটি, ঘটনায় বেশ কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে, তবে তৃণমূল কর্মীরা ওই বাসে উপস্থিত না থাকায় কোন অপৃতকর ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *