পুরুলিয়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা, ট্রেন–বাস মিলিয়ে বিপুল কর্মী সমাগমের প্রস্তুতি।
পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- রবিবার দিন দুপুর বেলা ২১শের উদ্দেশ্যে রওনা দিল পুরুলিয়া জেলার আড়শা ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলছে তৃণমূলের পক্ষ থেকে শহীদ সমাবেশের প্রস্তুতি সভা সোমবার দিন দুপুর নাগাদ। তাই পুরুলিয়ার আড়শা ব্লক থেকে দেখা গেল কয়েক হাজার কর্মীদেরকে একুশে জুলাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন শহীদ সমাবেশে ধর্মতলায়। এদিন উপস্থিত ছিলেন আড়শা ব্লকের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত। এছাড়া উপস্থিত ছিলেন আড়শা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, সংখ্যা লঘু সেল এর ব্লক সভাপতি সাহিল আনসারী, রথীন্দ্রনাথ মাহাত, সহ উপস্থিত ছিলেন আড়শা ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আড়শা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানাই যে আড়শা ব্লক থেকে প্রায় ৩৫০০ জন কর্মী ২১শের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। যেমন সকালে পুরুলিয়া হাওড়া, পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা, এছাড়া রাত্রে বেলায় চক্রধরপুর হাওড়া ট্রেনের ব্যবস্থা আছে। এছাড়া বাস ও ছোট ছোট গাড়ি ব্যবস্থা করা হয়েছে।

