তিনদিনে তিন চুরি! কুমারগঞ্জে আতঙ্ক ছড়াল দুষ্কৃতীরা।
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আবারো চুরির ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। তিনদিন আগে একই রাতে পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনার পর একদিন আগে দুটি মোটর বাইকের শোরুমে চুরির ঘটনা ঘটে কুমারগঞ্জের গোপালগঞ্জে। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো চুরির ঘটনা সামনে এল। এবার কুমারগঞ্জের সাফানগর এ। সাফানগর এলাকায় একটি সারের দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এদিন সকালে সারের দোকান খোলার পরই নজরে আসে ঘটনা।
সারের দোকানের মালিক সুবীর বসাক জানান, ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে দোকানের ক্যাশ বক্স থেকে নগদ প্রায় দুই হাজার টাকা চুরি হয়।
পাশাপাশি, অপর একটি বাড়িতে চুরির ঘটনায় বাড়ির মালিক স্বাধীন কুমার বসাক জানান, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দশ হাজার টাকা চুরি গিয়েছে আলমারি ভেঙে। বাড়ির এই দিকটা ফাঁকা থাকায় বিষয়টি সকালবেলায় জানতে পারি।
ঘটনার তদন্ত কুমারগঞ্জ থানার পুলিশ।

