জগৎবল্লভপুরে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী, এলাকায় তীব্র ক্ষোভ।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক পথচারী। ঘটনাটি হাওড়া জগৎবল্লভপুর পাঁতিহাল যদুপুরের। ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে, আজ দুপুর ১:৪৫ নাগাদ হাওড়া আমতা রোডের হাওড়া জগৎবল্লভপুর থানার পাঁতিহাল যদুপুরে এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, সেই সময় হঠাৎই একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে, এবং ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিটকে পড়ে যান। এই ঘটনায় দু পক্ষের মোট চার জন আহত হয়েছেন। এলাকাবাসী আহত উভয় পক্ষ কে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাইক আরোহী ও বাইক চালককে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও অপর পক্ষের আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে sskm হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুর এলাকায় বাইক বাহীনির তাণ্ডবে অতীষ্ঠ হয়ে উঠেছে পথ চলতি মানুষ, সন্ধ্যা নামলেই জগৎবল্লভপুরের রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে পরছে। সম্পুর্ন অবৈধভাবে গাড়ির সাইলেন্সার মডিফাইড করে দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, প্রশাসন চুপ কেন? কেন এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন উঠছে। আজকের এই ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *