“এটা ভারত, এখানে হিন্দি চলবে” — কাঁচরাপাড়া স্টেশনে বাংলাভাষী যুগলকে হেনস্থা, প্রতিবাদে ফুঁসল বাংলা পক্ষ।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- ২০ জুলাই দুপুর সাড়ে তিনটা নাগাদ নিজের বান্ধবীকে ট্রেন ধরাতে গেলে কাঁচরাপাড়ার এক যুবক ও তার বান্ধবী কে হেনস্থার শিকার হতে হয় কাঁচরাপাড়া স্টেশনে। অভিযোগকারী যুবক প্রীতম ঘোষাল জানান আজ দুপুরে তিনি তার বান্ধবীকে কাঁচরাপাড়া স্টেশনে ছাড়তে এলে দুই হিন্দিভাষী যুবক দাবি করে তারা রেল পুলিশের কর্মচারী এবং অভিযোগকারী ও তার বান্ধবীকে নানাভাবে হেনস্থা করা শুরু করে অভিযোগকারীর বান্ধবীকে প্রথমে কটুক্তি করা হয় তারপর তাদের দুজনকেই তাদের আইডেন্টিটি কার্ড দেখাতে বলে ওই যুবকেরা ঘটনা ক্রমে অভিযোগকারী তাদের সাথে বাংলায় কথা বলতে চাইলে তারা বলে এটা ভারত এখানে হিন্দি ভাষা চলবে। পাশাপাশি তারা বলে হরিয়ানায় গেলে বাঙ্গালীদের কে দেখে নেওয়া হবে। এই ঘটনারই প্রতিবাদে আজ বাংলা পক্ষের তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং কাঁচরাপাড়া জিআরপির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এ বিষয়ে কি বললেন অভিযোগকারী প্রীতম ঘোষাল এবং বাংলা পক্ষের নেতৃত্ব শুনুন

