২১ জুলাই শহীদ সভা সফল করতে গড়বেতায় তৃণমূলের প্রস্তুতি মিছিল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলাতে শহীদ সভা করবে তৃণমূল, সেই সভা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১২ নম্বর অঞ্চলের খড়্কুশমা বাজারে প্রস্তুতি মিছিল করলো তৃণমূল নেতাকর্মীরা, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিঠু প্রতিহার, রাজ্য শিক্ষক ছেলের সাধারণ সম্পাদক সান্তনু দে, জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম সিংহ রায়, মহিলা নেত্রী সাবিনা মন্ডল সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, এই দিন গোটা বাজারে এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রস্তুতি কর্মসূচি।

