সাইবার সচেতনতায় অভিনব পদক্ষেপ, ব্যারাকপুরে চালু হল ‘সাইবাজ’ মোবাইল পরিষেবা।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে সাইবার ক্রাইমের জাল। সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত সাধারণ মানুষ। অজান্তেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই আবহে সাইবার ক্রাইম রুখতে এ বার তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । এদিন বরানগর থানার অন্তর্গত এক অনুষ্ঠান বাড়িতে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো সাইবাজ নামে এক নয়া উদ্যোগ। “ই-প্রহরী” নামে সম্প্রতি গঠন করা হয়েছে পরিকল্পিত একটি কর্মসূচি যেটি সাইবার প্রতারণা রুখতে আরো কার্যকরী হবে। মোবাইল সাইবার সচেতনতামূলক এই বাসটি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একটি নতুন ধারণা এনে দিয়েছে। যেখানে লোকেরা বসে লাগানো টিভির স্ক্রিনে দেখে বিভিন্ন ধরণের সাইবার অপরাধের বিষয়ে অবগত হতে পারবে। তার পাশাপাশি
চিত্রিত ছোট ভিডিও দেখে নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো অন্যায়কে চিহ্নিত করতেও পারবেন। তার সাথে এই সাইবাজ নামে বাসটিতে একটি ছোট কুইজ প্রোগ্রামও আয়োজন করা হয় , যেখানে বয়স নির্বিশেষে উৎসাহের সাথে অংশগ্রহণ করতে পারবে। সাইবার সচেতনতা সম্পর্কে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন বরানগর থানার ভারপ্রাপ্ত আইসি সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা সামিল হন। প্রায় শতাধিক মানুষ এই দিনের এই অনুষ্ঠানে শামিল হন।

ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল সাইবার বন্ধুর আওতায় সাইবাজ নামে এই পরিষেবা ।ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ইপ্রহরি।
সাইবার অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা বিশেষ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *