নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায়ে ছয় বছরের কারাদণ্ড হলো প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুলে চারজন নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায়ে ছয় বছরের কারাদণ্ড হলো প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। কুমারগঞ্জ থানায় ২০১৮ সালে দুজন আট বছর, একজন ৯ বছর পর ও একজন ১০ বছর বয়সী মেয়েদের হেনস্তা করার মামলা দায়ের হয়েছিল। শুক্রবার পক্সো আইনে বালুরঘাট জেলা আদালতে স্পেশাল কোর্টের বিচারপতি স্মরণ্যা সেন প্রসাদ অভিযুক্ত বালুরঘাটের বাসিন্দা ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন। এদিন শনিবার দোষী ব্যক্তির কারাদণ্ডের নির্দেশ দেন।
বালুঘাট আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, বিচারক স্মরন্যা সেন প্রসাদ ওই ব্যক্তির ছয় বছরের সশ্রম কারাদণ্ড, সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতা তিন ছাত্রীকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *