একুশে জুলাই শহীদ দিবসের আগে মেদিনীপুরে তৃণমূলের বাইক মিছিল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাইকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সভায় যোগ দেওয়ার আহবান জানিয়ে বাইক মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা,এই দিন ধেরুয়া,চাঁদরা,মনিদহ, কঙ্কাবতী চারটি অঞ্চলে এই বাইক মিছিল পরিক্রমা করে, এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায় সুজয় হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক তৃণমূল নেতাকর্মীরা।

