গোপালগঞ্জে ব্যাঙ্ক-পোস্ট অফিসে হানা দুষ্কৃতীদের, ভাঙচুর হলেও রক্ষা ভল্টের টাকা।
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- একই বিল্ডিং এ অবস্থিত পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জের গোপালগঞ্জে। এদিন অফিস টাইমে ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা এসে দেখতে পান জানালা ও গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে। পোস্ট অফিসের কিছু নথি লন্ডভন্ড করা হলেও, ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। একইভাবে এখনো পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
গোপালগঞ্জ পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি জানান, পোস্ট অফিসের কিছু জিনিসপত্র নষ্ট হলেও টাকা পয়সা ঠিক আছে।
ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা তদন্তি নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

