UDAN প্রকল্পে আশার আলো, মালদায় বিমান পরিষেবা চালুর দাবিতে সরব বাণিজ্য মহল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়।প্রথমদিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত। কিন্তু আর্থিক অকার্যকারিতা, যাত্রীসংখ্যার অভাব ও পরিকাঠামোগত ঘাটতির কারণে ১৯৮৬ সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি রাজ্য সরকার ‘Pawan Hans’-এর মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে। সপ্তাহে একদিন, বুধবার পরিষেবা থাকলেও, ২০১৭ সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের UDAN (Ude Desh ka Aam Nagrik) প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু মাটি স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এদিকে, বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ভারতীয় উড়ান মন্ত্রীর কাছে আবেদন জমা করেছেন বলে জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা। তার সাথে এও বলেছেন মালদা এয়ারপোর্ট ১৯ সিটের ছোট প্লেন উঠা নমার উপযোগী, মালদা উরাণ পরিষেবা যদি চালু হয় তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে এবং অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া আসার সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *