বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় বাংলা ও বাঙ্গালীদের উপর অত্যাচারের বিরুদ্ধে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়, এই প্রতিবাদী পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন, এই দিন উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ব্লক সভানেত্রী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এইদিন কেশপুর বাজার এলাকায় মিছিল পরিক্রমা করার পর পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদী কর্মসূচি, পাশাপাশি আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সভা কে সামনে রেখে স্লোগান তোলা হয় এই পদযাত্রায়।

