বাটখারা দিয়ে খুন, বৌমার বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যে সাজা ঘোষণা আদালতের।

নিজস্ব সংবাদদাতা, মালদা— বৌমার জেল। বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুনের অভিযোগে বউমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে খুন করা হয়েছিল। পরদিন গোলেনূর বিবির ছেলে কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শেষে ২০২২ সালের ১০ ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ।সরকারি পক্ষের আইনজীবী অমলকুমার দাস জানান, “মর্জিনা খাতুন নামে এক মহিলা গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে তাঁর শাশুরি গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে হত্যা করে। পুলিশ ১০ ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে। ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক মনদ্বীপ দাশগুপ্ত।এইদিন আদালতে এই রায় শোনার জন্যে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *