নকশালবাড়ি ও শিলিগুড়িতে দুই বাংলাদেশি যুবক গ্রেফতার, ভুয়া আধার কার্ড ও অনুপ্রবেশের অভিযোগ।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ অনুপ্রবেশ ও ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে নকশালবাড়ি ও শিলিগুড়িতে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে এসএসবি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নকশালবাড়ির খালবস্থি এলাকায় অভিযান চালিয়ে এসএসবি এক বাংলাদেশি যুবক সুকুমার চন্দ্র শীল-কে গ্রেফতার করে। অভিযোগ, চার মাস আগে ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরা ও পরে নকশালবাড়িতে এসে নাপিতের কাজ শুরু করে সে। তদন্তে নেমে পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র ও ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।অন্যদিকে শিলিগুড়ি প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং মঙ্গলবার রাতে পরিতোষ চন্দ্র রায় নামে আরেক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। রংপুরের বাসিন্দা পরিতোষ গত নভেম্বরে হিলি সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে আসে এবং দাগাপুরে একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। দোকানের মালিক তার সন্দেহজনক আচরণ দেখে পুলিশে খবর দেন। পরে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে।পুলিশ দুই ধৃতের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করেছে। নকশালবাড়ি থানার পুলিশ সুকুমারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *