একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হিলিতে, বিজেপি বিরোধিতায় সরব তৃণমূল নেতৃত্ব।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই অমর শহীদ দিবস উপলক্ষে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তারই প্রস্তুতিমূলক সভা হিসেবে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 4 নং বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওর এলাকায় আয়োজিত হয়। এই কর্মসূচিতে জেলা ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। যেখান থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেন নেতৃত্বরা। পাশাপাশি আগামী ২০২৬ লোকসভা নির্বাচনে বিজেপির বদলে তৃণমূলকে জয়ী করার আহ্বান করেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। জেলা নেতৃত্ব শুভাশিস চাকি, সহ অন্যান্যরা। এই সভা থেকে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত করতে তৃণমূলের হাত শক্ত করার আহ্বান জানান নেতৃত্ব গন। এই সভায় হিলি ব্লকের বিনসিরা,ত্রিমোহিনী, জামালপুর, পাঞ্জুর, হিলি, এলাকার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন ও পদাধিকারগন।

