সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অভয়াকণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম গরম রাজ্য রাজনীতি, এই পরিস্থিতির মাঝে রাজ্যজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে কন্যা সুরক্ষা যাত্রা করছে বিজেপি, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নারী সুরক্ষা যাত্রা কর্মসূচি গ্রহণ করল বিজেপির নেতা কর্মীরা, এই দিন এই মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন শহরের মালঞ্চ রোড থেকে প্রায় দু কিলোমিটার এই পদযাত্রা হয়, এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

