ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে আনুমানিক সকাল সাতটার সময় পরিবারের লোকজন দেখতে পাই আরোজ মোল্লা ঝুলন্ত অবস্থায় রয়েছে। মৃত ব্যক্তির প্রতিবেশী রহমান শেখ বলেন প্রথমে আমি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তারপরে পাড়ার কিছু যুবককে নিয়ে দেহ নিচে নামালে দেখতে পায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । রহমান শেখ তিনি আরো বলেন কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল তারপর থেকে স্ত্রী পলাতক অনেক খোঁজাখুঁজি করার পরেও কোন সন্ধান পায়নি। এবং মটর মোল্লা বলেন ছোটবেলায় আরজের মা মারা যাওয়ার পর থেকে নিজের ছেলের মতন বড় হয়েছে আমার আজ আমার নিজের যারে ছেলেকে হারালাম। কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে বেশ কিছুদিন হয়েছে গ্রামে এসেছে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। আরোজ চাচা বলেন এটা আত্মহত্যা নয় খুন করা হয়েছে যারা এ কাজ যারা করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হয়। এদিকে স্বামী মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামে এসে হাজির আরোজ স্ত্রী রুপা বিবি তবে পূর্বের বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। ঘটনায় ভরতপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠান হয়েছে । ভরতপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে মৃত্যুর স্ত্রী রুপা বিবি ও তার জামাইবাবুকে আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *