বেগুন কোলে মার্কেটে বিক্রেতারা কত দামে বিক্রি করছে সেটাই ঘুরে দেখলেন টাক্স কোর্সের আধিকারিকরা।

কোলে, নিজস্ব সংবাদদাতা:- কোলে মার্কেট যেহেতু পাইকারি বাজারের জন্য বিখ্যাত সেই কারণেই পাইকারি বাজারের সবজির দাম কত রয়েছে সমস্ত কিছু দেখার জন্যই সাত সকালে হানা দেন তারা।

কাঁচা সবজির মধ্যে বেগুনের দাম আগুনের মতো চড়া। আর এই বেগুন কোলে মার্কেটে বিক্রেতারা কত দামে বিক্রি করছে সেটাই ঘুরে দেখলেন টাক্স কোর্সের আধিকারিকরা
ঘোরার পরেই চক্ষু চরক গাছ, তারা দেখলেন কোন কোন বিক্রেতার কাছে বেগুন 500 টাকা পাল্লা কোন কোন বিক্রেতার কাছে বেগুন ৪০০ টাকা পাল্লা আবার কারোর কাছে আড়াইশো টাকা পাল্লা।

বিক্রেতারা জানাচ্ছেন যেহেতু ফলন নেই বৃষ্টির জন্য সমস্ত ফলন নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণেই বেগুনের দাম আরো চড়া।।

অপরদিকে টাস্ক ফোর্সের আধিকারিকরা ধমক দিয়ে বললেন এইভাবে সাধারণ মানুষকে ঠকানো যাবে না ।
একটা দামে বিক্রি করতে হবে বেগুন না হলে ব্যবস্থা নেওয়া হবে।

তার পাশাপাশি ঝিঙে শসা ঢেঁড়স সমস্ত কাঁচাবাজার পরিদর্শন করলেন।।

বেগুন ছাড়া সমস্ত কাঁচাবাজারের দাম মোটামুটি ঠিকই রয়েছে তার পাশাপাশি মাছ মাংসের দামও ঠিক রয়েছে।।

বেগুন আর লঙ্কার দাম বেশি রয়েছে।।
টাক্স ফোর্সের আধিকারিকরা এই রিপোর্ট জমা দেবেন চিফ সেক্রেটারির কাছে।।।

শুধু তাই নয় তারপর তারা আরও অন্যান্য বাজার খতিয়ে দেখবেন এবং যে সমস্ত বিক্রেতারা চড়া দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *