গাজোল ব্লক ক্যাম্পাস থেকে গাজোল ব্লকের আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে একটি র‍্যালি বের হয়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতির মালদা জেলার গাজোল ব্লকের পক্ষ থেকে গাজোল ব্লক ক্যাম্পাস থেকে গাজোল ব্লকের আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে একটি র‍্যালি বের হয়ে গাজোল শহর পরিক্রমা করে গাজোল সিডিপিও অফিসে সামনে বিক্ষোভ দেখায় । এরপর তাদের একাধিক দাবির পত্র নিয়ে সিডি পিওর কাছে প্রদান করেন। গাজোল ব্লক আইসিডিএস সমিতির পক্ষ থেকে জানা গিয়েছে তাদের একাধিক দাবি গুলি তুলে ধরে, অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে। অঙ্গনওয়াড়ী কর্মচারীদের গ্রুপ সি – গ্রুপ ডি র সরকারি স্বীকৃত দিতে হবে। মূল্য বৃদ্ধি সূচকের সাপেক্ষে ২১ হাজার টাকা ন্যূনতম বেতন দিতে হবে। কর্মী ও সহিকাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। কর্মীদের অতিরিক্ত কাজের দায়িত্ব দিলে পাঁচ হাজার টাকা অ্যাডিশনাল সম্মানিত দিতে হবে। প্রতিটি কেন্দ্রের জন্য ঘর, পানীয় জল শোচালয়ের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রের ঘর ভাড়া দিতে হবে। মা ও শিশুদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য ডিম সবজি ও জ্বালানি খরচ বাজার অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এরকম তাদের আরো একাধিক দাবি রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *