পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে বচসা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে বচসা। এসএফআই কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে তাদের উপরে আক্রমণ করতে আসে এসএফআই। অন্যদিকে SFI নেত্রী শাওলী দত্ত বলেন, মেদিনীপুর কলেজে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। প্রজেক্টের কাগজ জমা দিতে এসেছিলেন কলেজে সেখানে তাকে ও অন্যান্য কলেজ পড়ুয়াদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা। এখানে তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি এসএফআই কলেজে নতুন পড়ুয়া ভর্তির জন্য সহযোগিতা করছে। এসএফআই কর্মীরা যাতে সেই সহযোগিতা করতে না পারে তারই বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদ বলে অভিযোগ এসএফআই এর। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নতুন বর্ষে ভর্তির জন্য আমরা ছাত্র ছাত্রীদের সহযোগিতার জন্য ক্যাম্প করেছি এবং সহযোগিতা করছি। সেখানে এসএফআই সমর্থকরা এসে গন্ডগোল বাধানোর চেষ্টা করে। বহিরাগতদের নিয়ে এসে গন্ডগোল করতে চাইছে এসএফআই। আমরা কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে গতকালই অভিযোগ জানিয়েছি। মেদিনীপুর কলেজে ভর্তিকে কেন্দ্র করে SFI ও TMCP সদস্যদের মধ্যে হাতাহাতি, বচসা। গতকাল থেকে মেদিনীপুর কলেজে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। ছাত্রছাত্রীদের সহায়তায় কলেজের বাইরে ক্যাম্প করে বসেছেন দুই ছাত্র সংগঠনের সদস্যরা। দুপক্ষেরই অভিযোগ, বহিরাগতদের কলেজে ঢোকানো হচ্ছে। ছাত্রছাত্রীদের ভয় দেখানো হচ্ছে। বাধা দিতে গেলে বচসা ও হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে।

