বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মেরে দিলে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে তিন জনের ই মৃত্যু হয়।

পাটুলি, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কার পর পাশে থাকা দেওয়ালে ধাক্কা ঘটনায় মৃত্যু ৩ জনের, এদিন বুধবার দুপুরে একটি বাইকে করে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মেরে দিলে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে, গুরুতর জখম অবস্থায় সুজয় কেদার বংশী, দিবাকর মজুমদার এবং মুকেশ কেদার বংশী কে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে এদিন বুধবার পাটুলির নারানপুর শিবতলার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে। এদিন জানা গিয়েছে পাটুলি বাজার এলাকায় দুজন বাজার করতে ও একজন রেলের টিকিট করার কাজে গিয়েছিলেন। তিনজনকেই একসাথে একটি গাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা এলাকায় নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *