সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নেমে মিছিল ও পিকেটিং করলেন বাম সমর্থনকারী সিটু, আইএনটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতৃত্ব।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার সকাল থেকেই চলছে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল মালদায়। সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নেমে মিছিল ও পিকেটিং করলেন বাম সমর্থনকারী সিটু, আইএনটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। এমনকি বনধকে কেন্দ্র করে বনধ সমর্থনকারীরা মালদা শহরের রথবাড়ি মোড় এবং সুকান্ত মোড়ে দফায় দফায় পথ অবরোধ করেন। এছাড়াও মালদা জেলার পুরাতন মালদা, কালিয়াচক, সহ হবিবপুর বিভিন্ন জায়গায় ধর্মঘট করতে দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অবরোধ সরিয়ে দেয়। যাকে কেন্দ্র করে মালদা শহরে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় ইংরেজ বাজার শহরের বুকে।

