বনধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা, মালদা,,হরিশ্চন্দ্র পুর :—
বনধ কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা।হুলস্থুল পরিস্থিতি।দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বনধ। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে এই বনধ ডাকা হয়েছে।এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বনধ সফল করতে ময়দানে নামে সিপিএম নেতৃত্ব।অন্যদিকে বনধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল। দুই পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানিং।শহীদ মোড় এলাকাতে সিপিএম নেতা-কর্মীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। সেই সময় তৃণমূল নেতা-কর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়।চলতে থাকে তুমুল বাকবিতণ্ডা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরবর্তীতে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন বনধের তেমন প্রভাব নেই এলাকায়। যান চলাচল মোটামুটি স্বাভাবিক। দোকানপাট খোলা রয়েছে। যদিও দুই পক্ষ এখনো ময়দানে রয়েছে। পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *