পুরাতন মালদার মঙ্গলবাড়ীর ইউকো ব্যাংক এবং স্টেট ব্যাংকের সামনে এসে বনধের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকে বামফ্রন্ট কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—বামফ্রন্টের ডাকা সাধারণ ধর্মঘটে বন্ধ থাকা ব্যাংকগুলিকে জোর করে খোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এবং এই জোর করে ব্যাংক খোলানোতে নেতৃত্ব দেন আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ তৃণমূল কর্মীরা। বুধবার সকাল দশটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ীর ইউকো ব্যাংক এবং স্টেট ব্যাংকের সামনে এসে বনধের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকে বামফ্রন্ট কর্মীরা। এর ফলে উত্তেজনার সৃষ্টি হয়, ঘটনা স্থলে ছুটে আসে মালদা থানার আইসি সহ পুলিশ বাহিনী। যদিও পুলিশ উপস্থিত হওয়ায় সেভাবে কোন ধরনের ঝামেলা বাঁধেনি তবে পুরাতন মালদা বামফ্রন্টের এরিয়া কমিটির সম্পাদক সাধন দাস বলেন তৃণমূল রা গণতন্ত্রকে হত্যা হত্যা করছে, আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে এবং এটাই তৃণমূলের কাছ থেকে পাওয়া স্বাভাবিক। অন্যদিকে আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার জানান কর্ম সর্বনাশা বনধ আমরা মানি না এবং জনসাধারণ ও এই ধর্মঘটকে সমর্থন করেনি ,রাস্তাঘাটে গাড়ি-ঘরা চলছে, বাজার ঘাট স্কুল কলেজ সবই খোলা রয়েছে। তাই আমরা সচল রাখার জন্যই রাস্তায় নেমেছি সাধারণ মানুষের স্বার্থে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *