মাছ চুরির প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ, আহত এক ব্যক্তি।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরুপনগর থানার শারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবকাটি গ্রামে মাছ চুরির ঘটনা ঘটে।সাত সকালে পুকুরে কেউ জাল ফেলছে খবর পেয়ে ঐ পুকুরের মালিক ইনসান মল্লিক পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় পার্শ্ববর্তী পুকুরের মালিক পুকুরে জাল ফেলে মাছ ধরছে।কেন এই কাজ করছে জানতে চাইলে হাসান সরদার নামে ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে ।একপর্যায়ে তার গলায় কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকাতে বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে যায়।তারপর শরীরের নানা স্থানে আঘাত করতে থাকে।গুরুতর ভাবে আহত হয়ে ইনসান মল্লিক দোষী কে উপযুক্ত শাস্তির দাবি করে লিখিত অভিযোগ দায়ের করে স্বরূপনগর থানায়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *