শুক্রবার ভোটাভুটিতে তৃনমূল কংগ্রেসের সামিমা পারভীন ২৩ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন I

নিজস্ব সংবাদদাতা, মালদা:- অবশেষে প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেসের দখলেই থাকলো কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতি I প্রায় ১ বছর আগে সভাপতি তসলিমা খাতুন মারা যান I তাঁর পর থেকেই কংগ্রেসের একাংশ তৃনমূল কংগ্রেসকে ভাঙিয়ে কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতি দখলের চেষ্টা করে বলে অভিযোগ I কয়েক মাস আগে ৪১ জন পঞ্চায়েত সমিতির সদস্য দুই দলে বিভক্ত হয়ে শিবিরে চলে যায়I শুক্রবার ভোটাভুটিতে তৃনমূল কংগ্রেসের সামিমা পারভীন ২৩ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন I অন্যদিকে বিউটি খান ১৮ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মালদা জেলার কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ছিল কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা জনিত কারণে ২০২৪ সালের ৫ জুন কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাসলিমা খাতুনের মৃত্যু হয়। দীর্ঘ এক বছর পর আজ পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয়। কালিয়াচক এক পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে ৪২টি । তাঁর মধ্যে ১ জনের মৃত্যুতে ৪১ টি আসন রয়েছে I বর্তমান তৃণমূল কংগ্রেসের ২৪টি আসন ,কংগ্রেসের ১৬ টি আসন ও মিম পার্টির ১টি আসন নিয়ে মোট ৪১টি আসন রয়েছে। এদিন ৪১ জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন সভাপতি নির্বাচনে। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন,কালিয়াচক এসডিপিও ফাইজাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, সহ প্রচুর পুলিশ বাহিনী। কঠোর নিরাপত্তার মধ্যে সভাপতি নির্বাচিত হন সামিমা পারভীন, সহকারি সভাপতি নির্বাচিত হন আলিউল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *