আসন্ন উল্টোরথ এবং মহরমকে নিয়ে প্রশাসনিক বৈঠক।

নিজস্ব সংবাদদাতা, মালদা :– আসন্ন উল্টোরথ এবং মহরমকে নিয়ে প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়। আগামী শনিবার উল্টোরথ এবং রবিবার মহরম। জেলা জুড়ে দুটি অনুষ্ঠানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জী, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন রথ উৎসব কমিটির কর্মকর্তা ও মহরম কমিটির কর্মকর্তারা উল্টোরথ এবং মহরম, এই দুইটি উৎসবকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে , তার জন্য গাইডলাইন বেধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *