গাছ পড়ে মৃত্যু, বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকায়।
ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকায়। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার সাহাপুরের মহিষাসুর এলাকার বাসিন্দা অশোক পাল এবং তার স্ত্রী ওসুদা পাল বাইকে চেপে তাদের পুত্র সন্তানকে নিয়ে ইসলামপুর থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তাদের উপর গাছ ভেঙে পড়ে। সেই রাস্তা দিয়ে বিএসএফ জওয়ানরা এম্বুলেন্স নিয়ে যাচ্ছিল। ঘটনা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই শিশুটিরও সামান্য আঘাত লাগার কারণে তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে।

