বেশ কিছু কংগ্রেস ও সিপিএম এর গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-বিধায়ক আখরুজ্জামান মহাশয়ের নির্দেশে রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও বাংলায় কংগ্রেস,বিজেপি ও সিপিএম-এর মা মাটি মানুষের, জনমুখী সরকারের বিরুদ্ধে চক্রন্তের প্রতিবাদে ঐতিহাসিক জনসভা এবং যোগদান সভা।
২০২১এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মোদাশ্বর হোসেন (বাপি) সহ বেশ কিছু কংগ্রেস ও সিপিএম এর গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্র মন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জেলা যুব সভাপতি কামাল হোসেন মহাশয়, রঘুনাথগঞ্জ 2নম্বর ব্লক সভাপতি ইউসোফ সেখ মহাশয়,পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন মহাশয় সহ ব্লক নেতৃত্ব।

