ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক কেরি ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গী মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় ।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইসলামপুর -আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক চাহিয়া লজ্জা দিবেন না এই হ্যান্ডবিল ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক কেরি ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গী মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় । এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার সেনেটারী অ্যাসিস্ট্যান্ট নিখিল উপাধ্যায়, কোডিনেটর সুদিপ্ত মিস্ত্রি,
সহ ইসলামপুর পৌরসভার অন্যান্য কর্মীরাও । ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ । এর পাশাপাশি যেখানে সেখানে প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। এই অভিযান আগামী ২৮ তারিখ অব্দি চলবে বলে জানিয়েছেন এই অভিযানে উপস্থিত ইসলামপুর পৌরসভার আধিকারিকেরা। এছাড়াও আধিকারিকদের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ কে।

