ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু মা পায়েল চ্যাটার্জি ২৬ ও ৬ বছরের কন্যা অদ্রিজা চ্যাটার্জি।
হিন্দমোটর, নিজস্ব সংবাদদাতা:- একই পরিবারের মা মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার | স্বামী কাশিনাথ চ্যাটার্জির গলায় গভীর ক্ষত অবস্থায় উদ্ধার করে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে | ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু মা পায়েল চ্যাটার্জি ২৬ ও ৬ বছরের কন্যা অদ্রিজা চ্যাটার্জি | হিন্দমোটরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাই |ঘটনাস্থলে এসেছে উত্তরপাড়া থানার পুলিশ।
ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তিনজন কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে | আত্মহত্যা না কি খুন তা ক্ষতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানা |
গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জি হাওড়ার লিলুয়ার একটি কারখানায় কর্মরত ছিলো | ধারালো ছুড়ি দিয়ে গলা কাটা হয়েছে এবং শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে।

