স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করার দাবি জানালো।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- চকভৃগু রোড সম্প্রসারণের কাজ এক বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি। অথচ গত বছর বালুরঘাট পুরসভা ও জেলা প্রশাসনের কড়া মনোভাবে রাস্তাটির দুই পাশের সমস্ত দোকানপসার সরিয়ে দেওয়া হয়। এই রাস্তাটি তপন ব্লকের সঙ্গে বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ। রেলস্টেশন সহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও রাস্তাটির প্রস্থ মাত্র ২০…

